আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দেশের ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার দেবেন। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে যোগ করা হয়েছে ‘আজীবন সম্মাননা পুরস্কার’। এবার এই সম্মান পাচ্ছেন সুলতানা জামান।২০০৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেরা ছবি মনপুরা (অঞ্জন চৌধুরী—মাছরাঙা), পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা), অভিনেতা ফেরদৌস (গঙ্গাযাত্রা) ও চঞ্চল চৌধুরী (মনপুরা), অভিনেত্রী পপি (গঙ্গাযাত্রা), পার্শ্বচরিত্রে শহিদুল আলম সাচ্চু (বৃত্তের বাইরে) ও নিপুণ (চাঁদের মতো বউ), খলচরিত্রে মামুনুর রশীদ (মনপুরা), কৌতুক অভিনেতা এ টি এম শামসুজ্জামান (মন বসে না পড়ার টেবিলে), সংগীত পরিচালক আলম খান (এবাদত), সুরকার কুমার বিশ্বজিৎ (স্বামী-স্ত্রীর ওয়াদা), নৃত্য পরিচালক তানজিল (আমার প্রাণের প্রিয়া), শিশুশিল্পী সৈয়দা অহিদা সাবরিনা (গঙ্গাযাত্রা), বিশেষ শাখায় শিশুশিল্পী জারকান (প্রিয়তমেষু), কাহিনিকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা), চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম (মনপুরা), সংলাপ রচয়িতা মুজতবা সউদ (চাঁদের মতো বউ), সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ (স্বামী-স্ত্রীর ওয়াদা) এবং চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি (মনপুরা), গীতিকার কবির বকুল (স্বামী-স্ত্রীর ওয়াদা), চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (বৃত্তের বাইরে), শব্দগ্রাহক সুজন মাহমুদ (বৃত্তের বাইরে), সম্পাদনা জুনায়েদ হালিম (বৃত্তের বাইরে), শিল্প নির্দেশক কলন্তর (গঙ্গাযাত্রা), মেকআপম্যান খলিলুর রহমান (গঙ্গাযাত্রা) এবং সেরা পোশাক ও সাজসজ্জা দিলীপ সিং (গঙ্গাযাত্রা)।তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান সাজানো হয়েছে তিনটি পর্বে। প্রথম পর্বে থাকবে বক্তৃতা। দ্বিতীয় পর্বে পুরস্কার প্রদান। এখানে শংসাবচন পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও রোকেয়া রহমান। এই দুটি পর্ব উপস্থাপনা করবেন দেওয়ান সাইদুর ও শামীম খান। তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অংশটি উপস্থাপনা করবেন রিয়াজ ও শমী কায়সার। এখানে গান করবেন কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, মমতাজ ও আঁখি আলমগীর। চলচ্চিত্রের গানের সঙ্গে নাচ করবেন শাকিব খান ও অপু বিশ্বাস, মৌসুমী ও ফেরদৌস, ইমন ও সায়না এবং সারিকা ও নিরব। থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিবেশনায় দুটি নাচ। একক অভিনয়ে অংশ নেবেন এ টি এম শামসুজ্জামান।বাংলাদেশ টেলিভিশন বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন কাজী আবু জাফর সিদ্দিকী এবং প্রযোজনা করবেন মনোজ সেনগুপ্ত ও আবু তৌহিদ।