আজ জাতীয় জাদুঘর মিলনায়তনে 'অনিল বাগচীর একদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনিল বাগচীর একদিন’ ছবির দৃশ্য
‘অনিল বাগচীর একদিন’ ছবির দৃশ্য

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় দেখানো হবে মোরশেদুল ইসলামের ছবি ‘অনিল বাগচীর একদিন’। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের’ সপ্তম দিনে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী ও নানা আয়োজন।

কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে বিকেল পাঁচটায় নিউজিল্যান্ডের টিফিনি কোন ও বাংলাদেশের গাজী মাহতাব হাসান পরিচালিত ‘সোল সিঙ্গার’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। এরপর দেখানো হবে ক্রোয়েশিয়ান চলচ্চিত্রকার আনদ্রিয়া মারদেজিক পরিচালিত ‘টু অল অ্যালোন’ ছবিটি। চলচ্চিত্রটি ‘ইন্টারন্যাশনাল ফিকশন’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে। এ ছাড়া ফিলিপাইনের চলচ্চিত্রকার রিচার্ড সোরিয়ানো লেগাসপি পরিচালিত ‘পিপো’ ছবিটিও দেখানো হবে। চলচ্চিত্রটি ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডে’ ফিকশন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে। সন্ধ্যা সাতটায় পেরুর চলচ্চিত্রকার রবার্তো ফ্লোরি পরিচালিত ‘দ্য লাস্ট শো’ দেখানো হবে। ছবিটি ‘ইন্টারন্যাশনাল ফিকশন’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে।

আজ জাতীয় জাদুঘর এর মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশি চলচ্চিত্রকারদের ছবি। বেলা তিনটায় আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি দেখানো হবে। বিকেল পাঁচটায় দেখানো হবে মানজারে হাসিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘৭১, স্টিল নাউ’। প্রদর্শনী শেষে ছবিটি নিয়ে দর্শক-পরিচালক প্রশ্নোত্তর পর্ব থাকবে। সন্ধ্যা সাতটায় মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি দেখানো হবে।