আজ জিটিভিতে নকশিকাঁথার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিটিভির ঈদের অনুষ্ঠান ‘গান সাগরে ভাসি’তে আজ মঙ্গলবার গান করবে লোকগানের দল নকশিকাঁথা। অনুষ্ঠানটি প্রচারিত হবে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে।
অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে কাল বুধবার সকাল সোয়া আটটায় ও শুক্রবার রাত সোয়া আটটায়। এতে নকশিকাঁথা গাইবে বিচিত্র ধারার লোকগান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম খান।
নকশিকাঁথার লাইনআপ: প্রধান কণ্ঠ সাজেদ ফাতেমী; কি-বোর্ডে রিপন, পারকাশনে পার্থ, ঢোলে নয়ন, লিড গিটারে সামু ও বেজ গিটারে ফুয়াদ।