আজ ঢাকা কমেডি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম আয়োজন করা হলো ‘ঢাকা কমেডি উৎসব ২০১৫’। রাজধানীর বারিধারার ডিওএইচএস কনভেনশন সেন্টারে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। আয়োজন করেছে নাভীদ’স কমেডি ক্লাব। উৎসবে নাভীদ মাহবুব ছাড়াও কৌতুক পরিবেশন করবেন ইয়ামিন খান, অনিক খান, শাহরিয়ার শরীফ, সুলাইমান শুখন, মুশাররাফ খান ইয়াফি, গুলসেতাইন আহমেদ, তাহসিন খান, ম্যাক্স মিস্টেল, নাওয়াফ নাসের, পরশ, আবু হেনা রনি, ফারজানা সগিরসহ অনেকেই। তথ্যগুলো জানান নাভীদ’স কমেডি ক্লাবের প্রতিষ্ঠাতা নাভীদ মাহবুব। উৎসবে দর্শকদের জন্যও থাকছে কৌতুক বলার সুযোগ। আরও থাকছে জোক বাকেট চ্যালেঞ্জ, রোস্টিং সেশন, কমেডি কর্মশালাসহ নানা ধরনের আয়োজন। দর্শনীর বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন এই উৎসব। বিস্তারিত জানা যাবে: www.Facebook.com/NaveedsComedzClub