আজ ঢাকায় আসছেন এরিক জে অ্যাডামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন চলচ্চিত্রকার ও লেখক এরিক জে অ্যাডামস আজ ঢাকা আসছেন। তিনি বাংলাদেশে ১০ দিন অবস্থান করবেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ায় একটি কর্মশালা পরিচালনা করবেন।এরিক জে অ্যাডামসের কাহিনিচিত্র মাই সুইসাইড বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ক্রিস্টাল বিয়ারসহ মোট ১৭টি পুরস্কার লাভ করে। একাধিক প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য নির্মাণের পাশাপাশি তিনি ছয়টি গ্রন্থও রচনা করেছেন। ১৭ ফেব্রুয়ারি চলচ্চিত্রের গল্প, কাঠামো এবং চিত্রনাট্যবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন এরিক জে অ্যাডামস। আগ্রহীদের ৮৬১৭৯১২ ফোন নম্বরে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন।