আজ ঢাকায় ফিরছেন সুভাষ দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রব্যক্তিত্ব সুভাষ দত্তের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। জানা গেছে, আজ তিনি ঢাকায় ফিরবেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে শহরের নতুন বাজার এলাকায় তাঁর বড় মেয়ে শিল্পী দাশের বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে। গত ১০ মে সুভাষ দত্ত তাঁর বড় মেয়ে শিল্পী দাশের পটুয়াখালী শহরের সদর রোডের নতুন বাজার এলাকার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর বুকে সমস্যা হচ্ছিল।