আজ ঢাকায় ব্রায়ান অ্যাডামসের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ব্যক্তিগত বিমানে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ব্রায়ান অ্যাডামস। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ব্রায়ান অ্যাডামসের কনসার্ট। দ্য বেয়ার বোনস ট্যুরের আওতায় ঢাকায় এই কনসার্টের আয়োজন করেছে মিডিয়া অ্যাক্সিস। অনুষ্ঠানে ব্রায়ান অ্যাডামস তাঁর জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন। এ আয়োজনের পৃষ্ঠপোষক রবি।