আজ তথ্যচিত্র ‘শিকড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আবদুল করিমের জীবন ও গানের ওপর ভিত্তি করে ফারুক মেহেদী তৈরি করেছেন প্রামাণ্যচিত্র শিকড়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আজ বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে এটি। জানা গেছে, ছবিটি উত্সবের ‘শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট’ বিভাগে প্রদর্শন করা হবে। উত্সবে বিশ্বের ৬৬টি দেশের ১৯০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।শাহ আবদুল করিমের জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনা ও জীবনবোধ তুলে ধরা হয়েছে এতে। তাঁর গানগুলোকে যাঁরা যুগ যুগ ধরে অবিকৃত কথা, সুর ও ছন্দে গেয়ে চলেছেন, তাঁদের আবেগ ও অনুভূতির কথা থাকছে এই তথ্যচিত্রে।