আজ তমসার হাফ সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রামাণ্য নাটক তমসার ৫০তম প্রদর্শনীর মাধ্যমে দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নাটকের দল নাটুকে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মহিলা সমিতি মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘যুদ্ধাপরাধীদের বিচর চাই/ ত্রিশ লাখ শহীদের বাংলা চাই’ এই স্লোগান সামনে রেখে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। বিশেষ এই প্রদর্শনী উপলক্ষে দলটি দুজন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করবে। মুক্তিযুদ্ধে এবং নাটকে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হবে। মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা, যুদ্ধাপরাধীদের বিচার, স্বাধীনতা-পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি ইত্যাদি বিষয় উঠে এসেছে এই নাটকে। নাটকটিতে অভিনয় করবেন আল নোমান, নিথর মাহবুব, মিথুন, মামুন ও মাহবুব-২।