আজ তিন্নির সঙ্গে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপূর্ব, বছরের শেষ রাতটা কেমন কাটালেন?থার্টিফার্স্ট নাইটে একটুকুও ঘুমাইনি। রাতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলাম। এসব অনুষ্ঠানে যা হয়—নাচানাচি, হইহুল্লোড়। বাসায়ও একটি পার্টির আয়োজন করেছিলাম। সব শেষ করে ভোর চারটা নাগাদ ঘুমাতে যাই।আপনার মুঠোফোনটি অনেক দিন বন্ধ পেয়েছি।দেশে ছিলাম না। যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। পুরো এক মাস ছিলাম সেখানে। ফরেছি গত ২৯ ডিসেম্বর। নাটকের কোনো কাজে?না না, ব্যবসায়িক কিছু ব্যাপার ছিল। আমার ভাই ওখানে স্থায়ীভাবে আছেন। তাঁর সঙ্গে আমি কিছু কাজে জড়িত আছি। সেগুলো কী ধরনের কাজ?তেমন উল্লেখযোগ্য নয়। তবে দেশে আমি কিন্তু একটি এনজিওর চেয়ারম্যান—ওয়ার্ল্ড এইড ফাউন্ডেশন। আমরা এইডস বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করছি। এই এনজিওর বয়স খুব বেশি দিন নয়। তবে এ বছর নাটকের পাশাপাশি এনজিওর কাজে একটু বেশি মন দেব।যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাওয়ার ইচ্ছা আছে নাকি?মোটেও না। বছরে তো একবার যাওয়া হয়। আর ওখানে গিয়ে বেশি দিন মন টেকে না। এবার ১০ দিন পরই দেশ আর পরিবারের সবার কথা মনে পড়ছিল। কবে দেশে ফিরব, তার জন্য মনটা ছটফট করছিল। নাটকের কাজ কবে শুরু করছেন?কালই (আজ বুধবার) করব। চয়নিকা চৌধুরীর নাটক। নাম এই মায়া। লিখেছেন শাহরিয়ার নাজিম। এই নাটকে তিন্নির সঙ্গে অভিনয় করব। কয়েক বছর পর তিন্নি আজ আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন।দেশ টিভির ‘শাড়ি বিভ্রাট’ নাটকটির কথা শুনতে চাইছি।শওকত ওসমানের গল্প ‘মৎস্য’ অবলম্বনে এই নাটকটি পরিচালনা করেছিলেন কায়েস চৌধুরী। আজ তো শওকত ওসমানের জন্মদিন। এ উপলক্ষে নাটকটি প্রচার করা হচ্ছে।