আজ ত্রিদেশীয় কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আর্মি স্টেডিয়ামে তিন দেশের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ট্রাইনেশন মিউজিক ফেস্ট ২০১৪’। আজ একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের আইয়ুব বাচ্চু, ভারতের কৈলাশ খের এবং পাকিস্তানের আলী আজমত। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এই কনসার্টের আয়োজন করেছে গ্রামীণফোন। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্যই তাদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি যেন উপভোগ্য হয় তার সর্বাত্মক চেষ্টা থাকবে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে ‘ট্রাইনেশন মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য আয়োজিত ওই অনুষ্ঠান তখন দারুণ সাড়া ফেলে।