আজ থেকে কচি স্মৃতি পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে শুরু হচ্ছে ‘কচি স্মৃতি পথনাট্যোৎসব’। পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবু মুহাম্মাদ মূরতাইশ কচির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ পথনাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন নাটকের সংগঠন ও আবৃত্তি সংগঠন এতে অংশ নেবে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নাটক মঞ্চায়ন হবে।