আজ থেকে কলকাতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ বুধবার। আট দিনের এই উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের উৎসবে ৩৯টি দেশের ১২৭টি ছবি দেখানো হবে। এর মধ্যে বিদেশি ছবি রয়েছে ৪০টি। আজ উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট সিনেমাটোগ্রাফার রামানন্দ সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে অব লাভ অ্যান্ড আদার ডেমনস। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উৎসবে থাকছে বাংলাদেশের চলচ্চিত্রও। ছবিগুলো হলো—মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু, গোলাম রাব্বানি বিপ্লবের বৃত্তের বাইরে এবং সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা। সঙ্গে আরও থাকছে তানভীর মোকাম্মেলের তিনটি প্রামাণ্যচিত্র—কর্ণফুলীর কান্না, অচিন পাখী ও স্বপ্নভূমি।এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ৪০ বছর আগে সত্যজিৎ রায়ের তৈরি সিকিম ছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে দেখানো হবে তাঁর কাহিনি অবলম্বনে নির্মিত ছবি খোকাবাবুর প্রত্যাবর্তন, চারুলতা, অতিথি, স্ত্রীর পত্র ও অর্ঘ্য।