আজ থেকে ছায়ানটের ‘নজরুল-উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে ছায়ানটের নজরুল-উৎসব। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব ছায়ানট মিলনায়তনে উদ্বোধন করবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান, দুই দিনের এ উৎসবে গান করবেন ৭৫ জন শিল্পী। এঁদের মধ্যে ঢাকার জনপ্রিয় ও প্রবীণ শিল্পীদের পাশাপাশি থাকবেন নবীন প্রতিশ্রুতিশীল শিল্পী এবং ঢাকার বাইরের নজরুলের গানের নিবেদিতপ্রাণ শিল্পীরা। উৎসবে থাকবে নজরুলের গান, পাঠ-আবৃত্তি ও নাচ। শাকিল বললেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে নজরুলের গান সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। নজরুল চর্চার ব্যাপারে সবাইকে সচেতন করা উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ উৎসবে সহযোগী হিসেবে আছে রবি।