আজ থেকে জাতীয় গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে জাতীয় গণসংগীত উৎসব। আয়োজন করেছে গণসংগীত সমন্বয় পরিষদ। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই উৎসব শুরু হবে আজ বিকেল পাঁচটায়। জাতীয় গণসংগীত উদ্যাপন পরিষদের আহ্বায়ক মানজারুল ইসলাম চৌধুরী জানান, তিন দিনের এই উৎসবে গান করবেন শাহিন সামাদ, তিমির নন্দী, মনোরঞ্জন ঘোষাল, কল্যাণী ঘোষ, মলয় কুমার গাঙ্গুলী, নমিতা ঘোষ, মাহবুবুল হায়দার ও ফকির আলমগীর। এরই মধ্যে বিভিন্ন বিভাগে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। থাকবে সেই সব বিভাগের নির্বাচিত কয়েকটি সংগঠনও। উৎসব চলবে ২৬ জুন পর্যন্ত।