আজ থেকে ঢাকায় ভুটান চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভুটান ফিল্ম ফেস্টিভ্যাল’–এ বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
‘ভুটান ফিল্ম ফেস্টিভ্যাল’–এ বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

ঢাকাস্থ ভুটান দূতাবাসের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ‘ভুটান ফিল্ম ফেস্টিভ্যাল’। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পাঁচদিনব্যাপী এই চলচ্চিত্র উত্সব শুরু হতে যাচ্ছে। এই উত্সবটি ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উত্সব আয়োজনের একটি অংশ। আজ দুপুরে এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন সংস্কতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উত্সবে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা ১টা, সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৬টায় ছবি প্রদর্শিত হবে ছবি। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। উত্সব শেষ হবে ৬ অক্টোবর।