আজ থেকে তারেক মাসুদ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ
তারেক মাসুদ

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫৮তম জন্মবার্ষিকী ছিল ৬ ডিসেম্বর। এ দিনটিকে উপলক্ষ করে আজ থেকে শুরু হচ্ছে ‘তারেক মাসুদ উৎসব ২০১৪’। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এ উৎসবটি আয়োজন করল। আজ বেলা তিনটা থেকে আগামীকাল পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবটি হেব শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।
শুরুতেই থাকছে মিউজিক ভিডিও কানার হাটবাজার-এর প্রথম প্রদর্শনী ও ‘বাংলা’ ব্যান্ডের সংগীতানুষ্ঠান। ২০০৭ সালে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীর ‘বাংলা’ ব্যান্ডের পরিবেশনায় এই মিউজিক ভিডিওর চিত্রগ্রহণ করেন। দীর্ঘ সাত বছর পর কানার হাটবাজার সম্পাদনার কাজ শেষ হয়েছে। তা ছাড়া প্রথম দিনে আরও থাকছে প্রামাণ্য চলচ্চিত্রস্মৃতিকথায় রানওয়ে-এর প্রথম প্রদর্শনী ও ডিভিডি প্রকাশনা অনুষ্ঠান। আর সবশেষ থাকবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র আদম সুরত-এর ডিভিডি প্রকাশনা অনুষ্ঠান।
শনিবার বেলা তিনটায় তারেক মাসুদের গান দিয়ে শুরু হবে উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন। তা ছাড়া ১৩ ডিসেম্বর আরও থাকছে তারেক মাসুদ স্মারক বক্তৃতা। ‘তারেক মাসুদের চলচ্চিত্র: বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র’ বিষয়ে এতে বক্তব্য দেবেন সাজ্জাদ শরিফ। সবশেষে থাকবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।