আজ থেকে তিন দিনের হেরিটেজ শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল বংশের রাজত্বের সময়কালের সাহিত্য, সংস্কৃতি ও চিত্রকলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘হেরিটেজ শো’। তিন দিনের এই আয়োজন করেছে আর্টস কাউন্সিল ঢাকা। এই প্রতিষ্ঠানের চেয়ারপারসন মাহিন খান জানান, গুলশান ২ নম্বরের ১২ নর্থ গুলশান এভিনিউর ঠিকানায় আজ বিকেল পাঁচটায় এ উৎসব উদ্বোধন করবেন ফজলে হাসান আবেদ। এ উৎসবে থাকছে ৪০ জন শিল্পীর ভাস্কর্য ও চিত্রকলা প্রদর্শনী, চর্যাপদ থেকে গান ও আবৃত্তি, নাচ, লাইট অ্যান্ড সাউন্ড শো, নাটকসহ নানা কিছু। থাকবে যন্ত্রসংগীতের পরিবেশনা। এ ধরনের আয়োজন প্রসঙ্গে মাহিন খান বললেন, ‘হেরিটেজ শোর মধ্য দিয়ে আমরা এই প্রজন্মের সঙ্গে ইতিহাসের সেতু রচনা করতে চাই। বাংলার ঐতিহ্যের স্বর্ণযুগ পাল বংশের ৪২৪ বছরের রাজত্বের গৌরবের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে চাই।’এই আয়োজন চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সকাল থেকে সবার জন্য খোলা থাকবে ভাস্কর্য আর চিত্রকলা প্রদর্শনী। বিকেলে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন।