আজ দেশ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতা দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা প্রচার করা হবে চ্যানেলটিতে। কী থাকছে এই আয়োজনে? এ ব্যাপারে কথা হলো দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূরের সঙ্গে। আজ এই চ্যানেলে প্রচারিত হবে ‘বিজয়ের গল্প বলি’ শিরোনামে একটি অনুষ্ঠান। সেটিও উপস্থাপনা করেছেন তিনি। আজ দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। আপনাকে শুভেচ্ছা।ধন্যবাদ।বর্ষপূর্তি উপলক্ষে আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন?তিন দিনের অনুষ্ঠান প্রচার করব। আমরা একে বলছি ‘দেশ উৎসব’। আমাদের এই উৎসব শুরু হয়েছে কালরাত ১২টার পর থেকেই। প্রথম দিনটা যেহেতু স্বাধীনতা দিবস, তাই সে ধরনের অনুষ্ঠানই বেশি থাকবে। তবে পরের দুই দিনের অনুষ্ঠানে থাকবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আনন্দ। নাটক, চলচ্চিত্র, গান, টক শো—সবকিছুতেই।টিভি দর্শকদের একটা বড় অংশ তরুণেরা। তাদের জন্য কী থাকছে?আমরা একটা কনসার্ট করব। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই কনসার্ট শুরু হবে কাল শনিবার বেলা তিনটায়। পুরো কনসার্টটি আমরা সরাসরি সম্প্রচার করব। এক বছর তো হলো। এই সময়ের মধ্যে কতটা অর্জন করেছেন?ভালোই এগিয়েছি। অগ্রগতি নেহাত মন্দ না। তবে ব্যক্তিগত অনুভূতির কথা যদি জানতে চান, তাহলে বলব, অনেক অসম্পূর্ণতা রয়ে গেছে। আরও ভালো কিছু করা উচিত ছিল। বড় কোনো রিয়ালিটি শো করতে পারিনি। তবে বাঙালি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যসংশ্লিষ্ট নানা অনুষ্ঠান প্রচার করেছি। এদিক থেকে অনেক এগিয়েছি। দর্শক সেগুলো দেখছে। আবার জনপ্রিয় ধারার দর্শকদের জন্যও অনুষ্ঠান করছি। এখন অনেক দর্শক আমাদের চ্যানেল দেখছে। সামনে আরও কী করার কথা ভাবছেন?বড় একটা প্রতিযোগিতার আয়োজন করব। ছোটদের জন্য তেমন কিছু হচ্ছে না। শিক্ষামূলক, তথ্যপ্রযুক্তি কিংবা বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠানও তেমন নেই। আবার মহিলাদের জন্য অনুষ্ঠান বলতে বুঝি রান্না। কিন্তু সমাজে তাদের অবদানও তো কম নয়। সেসব ভাবনা থেকে সামনে কিছু করার কথা ভাবছি। মোট কথা, এখন যা করছি, সেখান থেকে আরও ভালো এবং নতুন কিছু করব। তা অনুষ্ঠান এবং সংবাদ—দুই দিকেই।‘বিজয়ের গল্প বলি’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।যারা একেবারে ক্ষুদ্র অবস্থা থেকে আজ প্রতিষ্ঠিত হয়েছে, জীবনে সফল হয়েছে, অন্যের জন্য নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে—গ্রামীণফোন সারা দেশ থেকে এমনি কিছু মানুষ বের করেছে। তাদের কথা প্রতিদিন সংবাদে আমরা তুলে ধরেছি। তাদের নিয়ে একটি অনুষ্ঠান করেছি। সেটিই আজ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচারিত হবে। বিনোদন প্রতিবেদক