আজ থেকে দৃষ্টিপাতের নাট্যোত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর পার করল দৃষ্টিপাত নাট্যদল। এ উপলক্ষে দলটি আজ থেকে আয়োজন করেছে ছয় দিনব্যাপী নাট্যোত্সবের। জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এ উত্সবে প্রদর্শিত হবে ভারতসহ দেশের শীর্ষ ১২টি নাট্যদলের নাটক। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রদর্শিত হবে নাটকগুলো।
এ ছাড়া বিকেল পাঁচটা থেকে উন্মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।