আজ থেকে নজরুল-উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজন করেছে ‘নজরুল-উৎসব’। পাঁচ দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসব উদ্বোধন করবেন নজরুল গবেষক রফিকুল ইসলাম। সংগঠনটির সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা জানান, এই উৎসবে বাংলাদেশের নবীন, প্রতিশ্রুতিশীল এবং প্রতিষ্ঠিত শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করবেন। এ ছাড়া উৎসবে থাকবে আবৃত্তি, নজরুলের গানের সঙ্গে নাচ, বাদ্যযন্ত্রে নজরুল সংগীতের সুর। প্রতিদিনই থাকবে বিভিন্ন জেলা থেকে আসা শিল্পী ও বিভিন্ন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েদের পরিবেশনায় নজরুলসংগীত। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।