আজ থেকে নজরুল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের জন্মদিন ২৫ মে। এ উপলক্ষে আজ থেকেই নজরুল একাডেমি আয়োজন করেছে ‘নজরুল সম্মেলন’। সম্মেলনের ষষ্ঠ দিনে নজরুলসংগীতে বিশেষ অবদান রাখার জন্য ফেরদৌসী রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সারা দেশে কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা, ভাবনা, তাঁর সাহিত্যকর্ম এবং গানকে ছড়িয়ে দেওয়ার জন্য নজরুল একাডেমি ৩০ বছর ধরে আয়োজন করছে এই সম্মেলন।নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান জানান, এবারের সম্মেলন হবে আট দিন। শুরু হবে আজ বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। আজকের অনুষ্ঠানে প্রখ্যাত সংগীতজ্ঞ আসাফ্উদ্দৌলাহকে সম্মাননা দেওয়া হবে।তিনি আরও জানান, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ছাড়া জাতীয় জাদুঘর ও মগবাজারের নজরুল ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।আট দিনের এই সম্মেলন আয়োজনের ব্যাপারে মিন্টু রহমান বলেন, ‘সারা দেশে নজরুলের অনেক শিল্পী। অনেকেই এই সম্মেলনে গান গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। নজরুলকে নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। আমরা চাই, তারা এই সম্মেলনে সেগুলো উপস্থাপন করার সুযোগ পাবে। পাশাপাশি নজরুলসাহিত্য নিয়ে আলোচনা হবে। আর আমরা তো বছরে একবারই এ ধরনের আয়োজন করি। সেসব দিক বিবেচনা করে আট দিনের এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’