আজ থেকে পথনাটক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৫’। বিকেল পাঁচটায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মান্নান হীরা। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
প্রতিদিন বিকেল পাঁচটায় পথনাটক প্রদর্শিত হবে শহীদ মিনারে। চলবে ৭ মার্চ পর্যন্ত।