আজ থেকে প্রামাণ্যচিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রামাণ্যচিত্র উৎসবের এবারের শিরোনাম ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৫’। শুরু হচ্ছে আজ। আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। উৎসবের প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন এবং কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ও সেমিনার হলে। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে ১ এপ্রিল। উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উৎসব পরিচালক আনোয়ার চৌধুরী বলেন, ‘এবার উৎসবে ৩২ জন নির্মাতার ৩২টি নির্বাচিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত ফিল্ম সাউথ এশিয়া ডকুমেন্টারি ফেস্টিভ্যাল থেকে ভারত, মালয়েশিয়া ও নেপালের চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।’
আনোয়ার চৌধুরী জানান, উৎসবে প্রামাণ্যচিত্র নিয়ে তিন দিনের একটি অ্যাপ্রিসিয়েশন কর্মশালার আয়োজন করা হয়েছে। রয়েছে ‘নিউ মিডিয়া আর্ট ও প্রামাণ্যচিত্র’ শিরোনামে সেমিনার। উৎসবের উদ্বোধনী অধিবেশনে দেশের প্রামাণ্যচিত্রে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হবে যৌথভাবে তারেক মাসুূদ ও মিশুক মুনীরকে।