আজ থেকে ফরাসি নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থবারের মতো ঢাকায় ফরাসি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হবে। নাটকের দল নাটুকে, চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক এবং ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘আন্তর্জাতিক ফরাসি নাট্যোৎসব’। চার দিনের এই আয়োজনে সহায়তা করছে ফরাসি দূতাবাস।এ উপলক্ষে গত বুধবার দুপুরে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালি লোফেভ, নাট্যোৎসবের সমন্বয়ক নাটুকের প্রধান আল নোমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এয়ারটেলের বিপণন প্রধান নোমান ফাখের, সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) মাশরুর আরেফিন প্রমুখ।উৎসব শেষ হবে ২৭ এপ্রিল।