আজ থেকে বাংলায় 'ডোরেমন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’ এবার বাংলায় ডাব করা হয়েছে। বাংলায় ডাব করা ‘ডোরেমন’ আজ থেকে দেখা যাবে এশিয়ান টিভিতে। জাপানি এই অ্যানিমেশন সিরিজ তৈরি করেছে ফুজিকো এফ ফুজিও। কানছাড়া একটি রোবট বিড়াল ডোরেমনকে নিয়ে এই সিরিজের গল্প। বিড়ালটি দ্বাবিংশ শতাব্দী থেকে চলে আসে বর্তমান সময়ে। এক স্কুলবালককে সাহায্য করতে চায় রোবটটি। শিশুতোষ এই সিরিজ এশিয়ান টিভিতে প্রচারিত হবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায়। পর্বটি আবার দেখা যাবে পরদিন সকাল আটটায়, ১০টায়, দুপুর ১২টায় ও বিকেল পাঁচটায়। ‘ডোরেমন’ এশিয়ান টিভির পাশাপাশি সরাসরি দেখা যাবে ইউটিউবে। ইউটিউবে এশিয়ান টিভির লিংক www.youtube.com/asiantvbd1