আজ থেকে মুঠোফোনে ‘স্বাধীন’
এসেছে হাবিবের নতুন অ্যালবাম স্বাধীন। তবে অডিও সিডিতে নয়, মুঠোফোনে। আজ থেকে বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮-এ শোনা যাবে হাবিবের এই অ্যালবামের গানগুলো। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবে।এখানে হাবিব বলেন, ‘এটি সত্যিকারভাবেই প্রশংসনীয় যে, বাংলালিংক মিউজিক স্টেশনের মতো অনন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলালিংক। এই প্ল্যাটফর্ম আমাদের মতো শিল্পীদের অনেক শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছে। আমার এর আগের অ্যালবাম আহ্বান ও ন্যান্সির রং বাংলালিংক মিউজিক স্টেশনের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছেছে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর হাবিবের অ্যালবামটি অডিও সিডি আকারে প্রকাশ করবে ডেডলাইন মিউজিক।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের মার্কেটিং অপারেশন বিভাগের প্রধান ইফতেখার আজম এবং ভিএস, হাই ভ্যালু ও এমএফএস বিভাগের প্রধান সোলায়মান আলম।