আজ থেকে শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে শুরু হয়ে ফ্রাঙ্কোফোনি উৎসব চলবে ২৫শে মার্চ পর্যন্ত
আজ থেকে শুরু হয়ে ফ্রাঙ্কোফোনি উৎসব চলবে ২৫শে মার্চ পর্যন্ত

প্রতিবছরই ২০ শে মার্চ সারা পৃথিবীর ফ্রাঙ্কোফোন বা ফরাসি ভাষা ব্যবহারকারী দেশসমূহ আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি দিবস উদ্‌যাপন করে আসছে। সে ধারাবাহিকতায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব ২০১৭।
আজ থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫শে মার্চ পর্যন্ত। আজ সন্ধ্যা ৭টায় শুরুর দিনে থাকছে ফ্রাঙ্কোফোনি কনসার্ট। অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে থাকছে পেতঙ্ক নামক একটি ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা, ল্যাবসি-তোয়া প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন, অনুবাদ প্রতিযোগিতা, সাহিত্য বিষয়ে আলোচনা ইত্যাদি।
পুরো পৃথিবীজুড়ে ২২০ মিলিয়ন মানুষের মনের ভাব প্রকাশ হয় ফরাসি ভাষায়। এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয়। ঢাকায় অবস্থানরত ফ্রাঙ্কোফোনি মিশনগুলো হচ্ছে কানাডীয় হাইকমিশন, মিশর, ফরাসি, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড এবং ভিয়েতনাম।