আজ থেকে সাত দিন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মঙ্গল নৃত্য’ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর হবে আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হবে সেমিনার। বিষয় ‘নৃত্যে তোমার মুক্তির রূপ’। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় হবে আন্তর্জাতিক নৃত্য দিবসের আলোচনা, আজীবন সম্মাননা পদক প্রদান ও নৃত্যানুষ্ঠান।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার প্রেসিডেন্ট মিনু হক বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানগুলোয় ঢাকাসহ দেশের সব নৃত্যশিল্পীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’