আজ থেকে সিলেটে ‘রবীন্দ্র নাট্যোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সিলেটের নাট্যালোক ‘রবীন্দ্র নাট্যোৎসব’ আয়োজন করেছে।রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নিয়ে পাঁচ দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ রোববার। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, সিলেট মিলনায়তনে আজ বিকেলে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান উৎসব উদ্বোধন করবেন। এখানেই মঞ্চস্থ হবে উৎসবের নাটকগুলো। উৎসবের নাটকগুলো হলো সিলেট (সুরমা) নাট্যালোকের শাস্তি, হবিগঞ্জ জীবন সংকেতের স্ত্রীর পত্র, ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটারের দেবতার গ্রাস ও বদনাম এবং প্রাঙ্গণেমোর দলের রক্তকরবী।