আজ থেকে সৌরভের 'দাদাগিরি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ‘দাদাগিরি’ উপস্থাপনা করছেন ভারতের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ভারতের জি বাংলায় আজ শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৪’। এই প্রতিযোগিতার প্রথম দুটি আসরের উপস্থাপক ছিলেন সৌরভ। তৃতীয় আসরে এসেছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। চতুর্থ আসর নিয়ে সৌরভ বলছেন, ‘নতুন বেশ আর নতুন অনুষ্ঠান।’
জি বাংলায় সোমবার থেকে বুধবার রাত ১০টায় প্রচারিত হবে এই অনুষ্ঠান।