আজ থেকে ‘প্রতিপক্ষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান টিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক প্রতিপক্ষ। লিখেছেন রিজওয়ান খান, পরিচালনা করেছেন আশীষ রায়। প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত আটটা ২০ মিনিটে প্র্রচারিত হবে নাটকটি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এশিয়ান টিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান, উপানুষ্ঠান প্রধান সৈকত সালাহ উদ্দিনসহ ধারাবাহিক নাটকটির শিল্পী ও কলাকুশলীরা।