আজ থেকে ‘ফ্যান ক্লাব টুর্নামেন্ট’ টার্গেট ৫০ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ শুরু হচ্ছে রিয়ালিটি শো ফ্যান ক্লাব টুর্নামেন্ট। এরই মধ্যে মৌসুমী, ফেরদৌস, শমী কায়সার, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, মোশাররফ করিম, কুসুম সিকদার, ইমন, তিশা, বিন্দু, তিন্নি, দীপা খন্দকার, নোবেল, অপূর্ব ও নওশিনের নেতৃত্বে গঠন করা হয়েছে ১৬টি ফ্যান ক্লাব। ৫০ লাখ টাকা জেতার জন্য এই ক্লাবগুলো প্রতিযোগিতা করছে।এই রিয়ালিটি শো উপস্থাপনা করছেন মাহী বি চৌধুরী ও লোপা।অনুষ্ঠানটি নিয়ে কথা হলো মাহী বি চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘আজ থেকে যে পর্বগুলো দেখানো হবে, তা একেবারেই প্রস্তুতি নিয়ে। এর মধ্যে খুব উল্লেখযোগ্য হলো, ফ্যান ক্লাবের জন্য তারকাদের সদস্য নির্বাচন। এখানে সদস্য নির্বাচনের ক্ষেত্রে তারকারা নিজেদের দৃষ্টিভঙ্গি, ভাবনা ও বিবেচনা ব্যবহার করেছেন। আর এসব ক্লাবের সদস্যদের গড় বয়স ২১।’মাহী বি চৌধুরী জানান, লিগ পর্যায়ের জন্য ফ্যান ক্লাবগুলোকে চারটি দলে ভাগ করা হয়েছে।জানা গেছে, আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানের প্রচার আজ থেকে শুরু হলেও এরই মধ্যে প্রতিযোগিতার লিগ পর্যায় শেষ হয়েছে। এখান থেকে সেরা ১০টি ফ্যান ক্লাব নিয়ে শিগগিরই শুরু হচ্ছে সুপার টেন পর্ব। চূড়ান্ত অনুষ্ঠানে সেরা ফ্যান ক্লাবকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ লাখ টাকা।