আজ থেকে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার চলচ্চিত্র উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যাঁরা এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাঁদের অভিনীত চলচ্চিত্র নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব।চ্যানেল আইয়ে এই উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।উৎসবের জন্য নির্বাচিত ছবিগুলো হলো ব্যাচেলর, আমার আছে জল, গহীনে শব্দ ও দারুচিনি দ্বীপ। এসব চলচ্চিত্রে অভিনয় করেছেন অপি করিম, মীম, কুসুম সিকদার, মুনমুন, মম, বিন্দুসহ আরও কয়েকজন লাক্স তারকা। আর ছবিগুলো দেখানো হবে প্রতিদিন বেলা আড়াইটায়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবছর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা’ উপহার দিচ্ছে সম্ভাবনাময়ী নতুন নতুন মুখ। মডেলিং থেকে অভিনয়—প্রতিটি ক্ষেত্রেই লাক্সের মেয়েদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০’-এর চূড়ান্ত অনুষ্ঠান সামনে রেখে এমনই কয়েকজন তারকার ছবি নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে।