আজ দেওয়া হবে আলতাফ মাহমুদ পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলতাফ মাহমুদ
আলতাফ মাহমুদ

অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই নামে প্রবর্তিত যে পদক দেওয়া হয় প্রতিবছর, সেটি এবার পাচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও গীতিকার-সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনুষ্ঠানটির আয়োজন করেছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।
একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’র সুরকার আলতাফ মাহমুদকে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী অপহরণ করেছিল। এরপর তিনি আর ফিরে আসেননি।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের সভাপতি শিল্পসমালোচক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে আবৃত্তি করবেন হাসান আরিফ।
২০০৫ সাল থেকে প্রতিবছর শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদক দেওয়া হচ্ছে।