আজ দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খণ্ড খণ্ড গল্প নিয়ে তৈরি ধারাবাহিক নাটক অনাকাঙ্ক্ষিত সত্য-এর শততম পর্ব প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আরটিভিতে। ‘সুপারস্টার’ শিরোনামের আজকের পর্বে অভিনয় করেছেন সজল ও নাফিজা ঝুমুর। এর নাট্যরূপ দিয়েছেন শ্রাবণী ফেরদৌস। পর্ব পরিচালনা করছেন শুভ্র খান এবং ধারাবাহিকটির পরিচালক ডি এ তায়েব।

গতকাল ৩ আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তির ৬০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘বন্ধু তোমারই খোঁজে’-এর বিশেষ পর্ব। এতে অংশ নিয়েছেন মুখ ও মুখোশ-এর অভিনেত্রী পিয়ারী বেগম ও ছবির প্লেব্যাক করা শিল্পী মাহবুবা রহমান। জাহাঙ্গীর চৌধুরীর পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইভান সাইর।