আজ দেখানো হবে 'চেইন ক্যাফে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরটি একজন নারীর ছদ্মবেশ নিয়ে অপেক্ষা করে তার প্রেমিকের জন্য। অপেক্ষার পালাবদলে কখনো বদলে যায় তার রূপ। চরিত্র বদলে সে কখনো হয়ে ওঠে পুরুষ। আবার অপেক্ষা তার প্রেমিকার জন্য। এ রকম এক কাহিনি নিয়ে হাবিব তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চেইন ক্যাফে। আজ বেলা সাড়ে তিনটায় এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। দেখানো হবে শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে। যৌথভাবে এই আয়োজন করেছে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসব, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।