আজ দেশ টিভিতে রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে ‘রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা-২০১০’-এর প্রথম পর্ব আজ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে দেশ টিভিতে। তিন পর্বের এ অনুষ্ঠানে থাকবে নাচ, গান ও ফ্যাশন কিউসহ নানা আনন্দ আয়োজন। প্রতিযোগিতায় চট্টগ্রামের শতাধিক ফ্যাশন ও বুটিক প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্যাশন প্যারেডের মাধ্যমে বিভিন্ন বিভাগের সেরা পোশাক নির্বাচন করেন বিচারকেরা।১০ আগস্ট চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।