আজ দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভির আজ পঞ্চম বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে তিন দিনের ‘দেশ উৎসব’ আয়োজন করা হয়েছে। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম জানান, আজ বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দেশ টিভি কার্যালয় অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। আর দেশ টিভিতে আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।