আজ নটরণের ‘অমাবস্যার কারা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চনাটকের নতুন দল নটরণের প্রথম নাটক অমাবস্যার কারার উদ্বোধনী প্রদর্শনী হবে আজ বুধবার। নটরণের সমন্বয়ক জাহিদুর রহমান জানান, আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় নানা ধর্ম, বর্ণ ও বয়সী এ দেশের কিছু মা-মেয়ে-স্ত্রী-বোনদের স্মৃতি, দুঃস্মৃতি, আত্মকথা আর বেঁচে থাকার এক রাতের গল্প অমাবস্যার কারা। মুক্তিযুদ্ধের সময়ের গোটা বাংলাদেশের এক খণ্ডচিত্র নাটকটি।নাটকটি লিখেছেন প্রীতীশ বল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আলোক নির্দেশনা দিচ্ছেন ঠান্ডু রায়হান। গত সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির দুটি কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।