আজ নাভীদের কমেডি শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভীদস কমেডি ক্লাবের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে স্ট্যান্ডআপ কমেডি শো। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় সন্ধ্যা সাতটায় শুরু হবে এ অনুষ্ঠান। এতে কৌতুক পরিবেশন করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভীদ মাহবুব ও ইয়ামিন খান। দর্শনীর বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন এ শো। নাভীদ মাহবুব এ প্রসঙ্গে বলেন, ‘আমরা নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় শো করে থাকি। যাঁরা হাসতে পছন্দ করেন এবং হাসাতে পছন্দ করেন, তাঁরা নিঃসংকোচে আমাদের অনুষ্ঠানে হাজির হতে পারেন।’ তিনি জানান, সন্ধ্যা সাতটায় শুরু হয়ে টানা দেড় ঘণ্টা চলবে এ আয়োজন।