আজ নাভীদ'স কমেডি ক্লাবের শো

আজ বেইলি রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টে নাভিদ’স কমেডি ক্লাবের আয়োজনে ‘স্ট্যান্ড আপ কমেডি শো’ অনুষ্ঠিত হবে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবেই এই আয়োজন বলে জানান কমেডি ক্লাবের প্রতিষ্ঠাতা নাভিদ মাহবুব। আজকের আয়োজনে চারজন কৌতুক শিল্পী অংশ নেবেন। এ তালিকায় রয়েছেন ম্যাক্স মিস্টেল, মোশাররফ ইয়ামি, সৈয়দ রিদওয়ান হোসেন ও হেদায়েত তুর্কি। রাত আটটায় শুরু হবে আয়োজনটি। দর্শনীর বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন শো’টি।
আজকের শো প্রসঙ্গে নাভীদ মাহবুব বলেন, ‘এটা আমাদের নিয়মিত আয়োজনের একটি অংশ। দর্শকরা যাতে মন ভরে শো উপভোগ করতে পারেন সেই চেষ্টা থাকবে।
নাভিদ’স কমেডি ক্লাবের সহ ব্যবস্থাপক এনামুল হক জানান, প্রতি মাসে বনানী, উত্তরা, ধানমন্ডি ও বেইলি রোডে শো করা হয়। এরমধ্যে বনানীতে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার, উত্তরা ও ধানমন্ডিতে মাসের মাঝামাঝি এবং বেইলি রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টে মাসের শেষের দিকে শো আয়োজন করা হয়।
প্রতিটি শোতেই নাভিদ মাহবুবের পরিবেশনা থাকে। তবে বিশেষ কারণে আজকের শো’তে থাকছেন না নাভিদ মাহবুব।