আজ নারী দিবসের অনুষ্ঠান শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নারী দিবস উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমীর উদ্যোগে ৮ মার্চ শুরু হয়েছিল বিশেষ অনুষ্ঠানমালা। আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানমালা।
গতকাল বুধবার পঞ্চম দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নিশাত জাহানের নির্দেশনায় ‘যুক্ত’-এর পরিবেশনায় বাচিক প্রযোজনা। এটি লিখেছেন মল্লিকা সেনগুপ্ত। এ ছাড়া ছিল ঝর্ণা সরকারের একক আবৃত্তি ‘আমি বীরাঙ্গনা বলছি’। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে হবে সমাপনী আলোচনা। এ ছাড়া থাকবে বীরাঙ্গনা বীরমাতাদের জবানবন্দিতে ’৭১-এর ভয়াল স্মৃতির তথ্যচিত্র প্রদর্শনী। সবশেষে লোকনাট্য দলের পরিবেশনায় নাটক লীলাবতী আখ্যান মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি।