আজ নৃত্যাঞ্চলের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্ব নৃত্য দিবস’ উপলক্ষে নানা ধরনের বৈচিত্র্যময় নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে নৃত্যাঞ্চল। অনুষ্ঠানে ক্ল্যাসিক্যাল, ফোক, আধুনিক, সৃজনশীল ও ফিউশন নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে সন্ধ্যা ছয়টায় বসছে এ আয়োজন। তবে মূল অনুষ্ঠানের আগে নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমির আন্তক্লাস নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। ২৪ ও ২৫ এপ্রিল প্রতিযোগিতাটি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।