আজ পদাতিকের পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদাতিক নাট্য সংসদ আজ দিনব্যাপী ‘কচি স্মৃতি পথ নাট্যোৎসব’ আয়োজন করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আবু মুহাম্মদ মুরতাইশের (কচি) অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপ ডাস সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে। পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক সায়েম সামাদ বললেন, ‘১৩ সেপ্টেম্বর ছিল কচির মৃত্যুবার্ষিকী। সেই দিনটি উপলক্ষে আমরা এই পথনাট্যোৎসবের আয়োজন করেছি।’ তিনি জানান, উৎসব উদ্বোধন হবে বেলা ১১টায়। মাঝে দুই ঘণ্টার বিরতি বাদে রাত আটটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে পদাতিকের পথনাটক ট্রাইবুনাল, খ্যাপা পাগলার প্যাঁচাল, চোর ও ইদানীং মঞ্চস্থ হবে। সঙ্গে থাকবে গান। এ ছাড়া নাটকের আরও কয়েকটি নাটকের দল পথনাটক পরিবেশন করবে।