আজ প্রেসক্লাবে সাবিনা ইয়াসমীনের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান হবে আজ শুক্রবার সন্ধ্যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনের মূল আকর্ষণ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই শিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার নেতৃত্বে নৃত্যাঞ্চলের জমকালো নৃত্য পরিবেশিত হবে। এরপর গানের ডালি নিয়ে হাজির হবেন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন। মরমি শিল্পী হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান পরিবেশন করবেন শিল্পী সেলিম চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সন্ধ্যা সাতটায় প্রেসক্লাবের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। বিজ্ঞপ্তি।