আজ ফ্যান্টাসি কিংডমে মাদকবিরোধী কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর আয়োজনে আজ ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। বিকেল চারটায় ফ্যান্টাসি কিংডমে আয়োজিত এই কনসার্টে গান আর কথার মধ্য দিয়ে মাদককে ‘না’ বলতে এক মঞ্চে উপস্থিত হবেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও আসিফ, চিত্রনায়ক ফেরদৌস, শাকিব খান, টিভি অভিনেতা মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী তারিন, মীম ও শখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার। মাদকবিরোধী এই কনসার্টে সার্বিক সহযোগিতা করছে বাংলালিংক, কনকর্ড, চ্যানেল আই ও প্রথম আলো বন্ধুসভার ঢাকার সদস্যরা।