আজ ফ্যান্টাসি কিংডমে মাদকবিরোধী কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে আয়োজন করা হয়েছে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। বিকেল তিনটায় সংগীত আর অভিনয়শিল্পীরা একই মঞ্চে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানাবেন। এখানে গান করবেন মাহমুদুজ্জামান বাবু, বালাম, মিলা, ন্যান্সি, হূদয় খান ও আরফিন রুমী। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শখ, সারিকা ও নিরব। অনুষ্ঠানে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাবেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার। অনুষ্ঠানে মোশাররফ করিম ‘বউ দিদিমণি গো’সহ দুটি গান শোনাবেন। চঞ্চল চৌধুরী মনপুরা ছবির ‘ধরো বন্ধু আমার কেহ নাই’সহ দুটি গান শোনাবেন। ‘পাঞ্জাবিওয়ালা’ গানের সঙ্গে নাচ করবেন শখ। আরেকটি নাচে অংশ নেবেন নিরব ও সারিকা।