আজ ফয়’স লেকে মাদকবিরোধী কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে আজ শুক্রবার আয়োজন করা হয়েছে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। দুপুর দুইটায় সংগীত আর অভিনয়শিল্পীরা একই মঞ্চে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানাবেন। এখানে গান করবেন বালাম, মিলা, হূদয় খান ও আরফিন রুমী। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মৌসুমী, পূর্ণিমা, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, শখ ও ইমন। অনুষ্ঠানে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাবেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। কনসার্টটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার। মাদকবিরোধী এই কনসার্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছে কনকর্ড ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড। অনুষ্ঠানে ‘কাল তো ছিলাম ভালো’ গানটি করবেন মৌসুমী। পূর্ণিমা ও মাহফুজ আহমেদ দর্শকদের শোনাবেন নিজেদের মজার কিছু অভিজ্ঞতা। মোশাররফ করিম নিজের অভিনীত নাটকের অংশবিশেষে অভিনয় করবেন। আরফিন রুমীর ‘ভালোবাসি’ গানের সঙ্গে নাচে অংশ নেবেন শখ ও ইমন। এরপর গান করবেন আরফিন রুমী, বালাম, হূদয় খান ও মিলা। অনুষ্ঠান শুরু হবে দুপুর দুইটায়। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।