আজ বগুড়ায় রবীন্দ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার বগুড়ায় অনুষ্ঠিত হবে রবীন্দ্রমেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে স্থানীয় টিটু মিলনায়তনে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জানান আয়োজকেরা। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি সংবাদ সম্মেলনে জানান, দিনব্যাপী এই মেলায় থাকবে সেমিনার, গান, আবৃত্তি ও নৃত্য। সেমিনারে প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞরা আলোচক থাকবেন। সংগীত পরিবেশ করবেন শিল্পী পাপিয়া সারোয়ার, মিতা হক, সালমা আকবর, সাজেদ আকবর, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ, অদিতি মহসিনসহ অনেকে। নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায় ও অন্যান্য আবৃত্তিকারেরা। এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের আটটি জেলা শহর থেকে আসা শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।